শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায়  তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা।

স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

কুমিল্লা আদর্শ সদর কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন তানজিনা আক্তার।

তিন দিনব্যাপী এই মেলায় থাকবে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, যেখানে আগত দর্শনার্থীগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, সকল আবেদন ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদানের সুযোগ প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা পাবেন। 

এছাড়াও মাঠপর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল ও নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। ভূমি আইন, বিধিমালা এবং সার্কুলার সমূহের বিষয়েও উপস্থিত দর্শনার্থীদের ধারণা দেওয়া হবে। শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা। থাকবে অডিও-ভিডিও কনটেন্ট, ভূমি আড্ডা এবং মেলায় আগত সেবা গ্রহীতাদের অভিযোগ ও মতামত গ্রহণের ব্যবস্থা। সেবা বুথে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কশিনার (ভূমি)-সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। 

মেলার ৩য় দিন সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেরা স্টলকে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। ভূমি মেলা-২০২৫ স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসইভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা গ্রহণের পথে কুমিল্লাবাসীকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: