শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে শিশুদের জন্য জীবনদক্ষতা বিষয়ক কর্মশালা

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে রংপুরে দিনব্যাপী জীবনদক্ষতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ থেকে ১১ বছর বয়সী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান।

পরে সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে শুরু হয় জীবনদক্ষতাবিষয়ক বুট ক্যাম্প। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. রোকসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম. শাহাজাহান সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস।

বুট ক্যাম্পে শিশুদের মানসিক চাপ মোকাবিলা, নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি, অধিকার সম্পর্কে সচেতনতা, আত্মবিশ্বাস গড়ে তোলা, লক্ষ্য নির্ধারণ ও সমস্যা সমাধানসহ মোট ১১টি জীবনদক্ষতাবিষয়ক বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।

সেশনগুলোতে ‘নিজেকে সুরক্ষিত রাখি, জীবনদক্ষতা শিখি আজ—গড়ি সুন্দর আগামীর সমাজ’, ‘নিজেকে জানি—আত্মবিশ্বাস বাড়াই’, ‘লক্ষ্য ঠিক করি—সাফল্যের পথে এগিয়ে চলি’ ও ‘সমস্যা চিনি—সমাধান খুঁজি’সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের উপলব্ধি ও অভিজ্ঞতা তুলে ধরে। শিক্ষার্থী সরল ও বুসরা আখতার নিজেদের অনুভূতি প্রকাশ করে।

আরও পড়ুন

রাজশাহীতে বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

দুপুর সাড়ে ১২টায় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ব্যক্তিগত নিরাপত্তা, সচেতনতা, লক্ষ্য নির্ধারণ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের দক্ষতা অর্জনে এ ধরনের জীবনদক্ষতা কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোরের আকাশ/জেআ

রংপুরশিক্ষাপ্রতিষ্ঠান

শেয়ার করুন: