শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে চলতি (খরিপ-১) মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি মো. আলতাফ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য , চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৪০০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং ৩০০ জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে। 

ভোরের আকাশ/এনএস

টাঙ্গাইলকৃষক

শেয়ার করুন: