শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
সুন্দরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে জনতা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে দা দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় স্বামী লতিফ মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।

এর আগে,  মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামে (ভাটিকাপাসিয়া কছিম বাজার সংলগ্ন) এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত জনতা ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় ১১ বছর আগে তার বিয়ে হয় উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামের (ভাটিকাপাসিয়া কছিম বাজার সংলগ্ন) মতলব মিয়ার ছেলে লতিফ মিয়ার সঙ্গে। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা পারিবারিক বিষয়ে জনতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি।

হত্যাকাণ্ডের দিন সকালে ‘তাবিজ’ বের করার নাম করে একটি পরিকল্পিত নাটক সাজিয়ে জনতাকে ফাঁসাতে চায় লতিফ মিয়া ও তার স্বজনরা। এতে জনতা প্রতিবাদ করলে স্বামী তাকে কিলঘুষি মারতে থাকেন। ভয়ে তিনি ঘরের মাচার নিচে লুকিয়ে পড়লে সেখান থেকে টেনে বের করে তার হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর লতিফ ধারালো দা দিয়ে তার গলার পাশে কোপ দিলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় প্রায় এক ঘণ্টা ফেলে রাখার পর আসামিরা তাকে অজ্ঞাতনামা একটি ভ্যানে করে সীচা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জনতাকে মৃত ঘোষণা করলে তার মরদেহ কছিম বাজার কাঠের ব্রিজের উত্তরে ফেলে রেখে সবাই পালিয়ে যায়।

নিহতের বড় ভাই শহিদ মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় স্বামীসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে একটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

সুন্দরগঞ্জহত্যা মামলা

শেয়ার করুন: