শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে কেন্দ্রে দায়িত্বে অবহেলা ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসলামপুরে কেন্দ্রে দায়িত্বে অবহেলা ৩ শিক্ষককে অব্যাহতি
ইসলামপুরে কেন্দ্রে দায়িত্বে অবহেলা ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ৩ জন শিক্ষক দায়িত্বে অবহেলা করে আসছিলেন।

কেন্দ্রের নিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে ওই তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন ইউএনও মো. তৌহিদুর রহমান। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

জানা যায়, চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর উপজেলায় মাধ্যমিকে ২,৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জনসহ মোট ৪,২২৭ জন পরীক্ষার্থী ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় ইসলামপুর ইউএনও তৌহিদুর রহমান বেলগাছা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখতে পান, ওই তিনজন শিক্ষক পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা করছেন। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই তিন শিক্ষককে তিনি অব্যাহতি দেন।

এ ব্যাপারে ইউএনও তৌহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলতি বছরের জন্য তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: