নড়াইল জেলা হাসপাতালে মুশিউর রহমান বাবু’র তত্বাবধায়ক হিসেবে যোগদান

মানবিক ডাক্তারখ্যাত আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বাবু নড়াইল জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক হিসেবে যোগদান করেছেন।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছালে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে স্বাগত জানান।
হাসপাতালের সভাকক্ষে ডা: মুশিউর রহমান বাবু ডাক্তারসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,নড়াইল জেলা হাসপাতাল হচ্ছে সরকারিভাবে জেলার স্বাস্থ্যসেবা প্রদানকারী অন্যতম প্রধান হাসপাতাল।সাধারন মানুষ এ হাসপাতাল থেকে বিনামূল্যে ভালো সেবা পেতে প্রত্যাশা করেন।আমার যে কোন ত্যাগের বিনিময়ে এ হাসপাতালের সেবার মান অক্ষুন্ন রাখবো।হাসপাতাল হবে টাউট ও দালালমুক্ত।কোনো ধরনের হয়রানি ছাড়াই মানুষ তাঁর কাঙ্খিত স্বাস্থ্য সেবা লাভ করবেন এ হাসপাতাল থেকে।
তিনি আরও বলেন, চিকিৎসা পেশা হচ্ছে সমাজের মানবিকতা ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে চিকিৎসকরা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
নড়াইল জেলা হাসপাতালকে দ্রæত ২৫০শয্যার হাসপাতাল হিসেবে চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।
উল্লেখ্য ডা: মুশিউর রহমান বাবু নড়াইল জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দায়িত্ব পালন শেষে নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন পদে যোগ দেন।পরে এখান থেকে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে নেয়া হয়।সেখান থেকে গত ২৭ সেপ্টেম্বর তারিখে এক পত্রে নড়াইল জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।
এছাড়া তিনি দীর্ঘদিন যাবত নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক হিসেবে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের কাছে মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন।গরীব-অসহায় মানুষকে সেবা প্রদান ছিল তাঁর প্রধান ব্রত।
ভোরের আকাশ/ এনউব