শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ফরিদপুর শহরে কাপড় রোদে শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে জুয়েল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ‌সকাল আনুমানিক ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার গোয়ালচামট বিহারী কলোনির মোল্লাবাড়ি সড়কে রোকেয়া বেগমের বাড়ির সামনে। নিহত জুয়েল মোল্লা মৃত মনির উদ্দিন আনসারীর ছেলে এবং তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির সামনে রোদে কাপড় শুকানোর জন্য রশি টানানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়িওয়ালা মোহাম্মদ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া সাহা নেওয়াজ (২৩) ও সিফাত (২০) বাধা দেন। এ নিয়ে বিবাদী সফরাজের স্ত্রী মনি বেগমের সঙ্গে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে মনি বেগমের ছেলেসহ আরও ৮–১০ জন ঘটনাস্থলে এসে জুয়েল মোল্লা ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ মনি বেগম (৪৫) ও  সরফরাজ ‌ (২০)-কে গ্রেপ্তার করেছে। মৃতদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে বলে জানা গেছে।

 ভোরের আকাশ/আ.র

সংঘর্ষে নিহত

শেয়ার করুন: