শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্লান প্রকল্পের উদ্বোধন

শ্রীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান (MWMP) কাজের শুভ উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। রবিবার সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এই Medical Waste Management Plan (MWMP) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।”

‎তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ,  গাজীপুর ড্যাবের আহবায়ক ডা আলী আকবর পলান,এসময় উপস্থিত ছিলেন   পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর ইউসিসিএ ( বিআরডিপি) এর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী ও মোসলেম উদ্দিন মৃধা, আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা ও বিল্লাল হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম জানায়, Medical Waste Management Plan (MWMP) কার্যক্রম চালুর ফলে হাসপাতালের বর্জ্য সঠিকভাবে পৃথকীকরণ, সংরক্ষণ ও নিষ্পত্তি করা সম্ভব হবে, যা সংক্রমণ ঝুঁকি কমাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/এনউব

উদ্বোধন

শেয়ার করুন: