শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা। 

গতোকাল বুধবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ডান পেটে ব্যথার সঙ্গে শরীরে ব্যথা নিয়ে রামেক হাসপাতালের ৩০ নং ওয়ার্ডে ভর্তি হন হ্যাপি। তিনি ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বিকেল ৪টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের মধ্যে- ১১ জন রাজশাহী, ৬ জন চাঁপাইনবাবগঞ্জ, ৩ জন নাটোর, একজন নওগাঁ, একজন চুয়াডাঙ্গা, একজন কুষ্টিয়া ও একজন মেহেরপুর জেলার বাসিন্দা। 

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫২৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ভোরের আকাশ/তা.কা

নারীমৃত্যুডেঙ্গুরাজশাহী মেডিকেল কলেজ

শেয়ার করুন: