শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জে ৬ আ.লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জে ৬ আ.লীগ নেতা কারাগারে
শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জে ৬ আ.লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর ৪ আগস্টের হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।

আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা মৎসজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক উকিল আলী।

জানা যায়, বুধবার সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ জন আসামী জামিন আবেদন করলে আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: