চিতলমারীতে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের চিতলমারী উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাক্তণ সভাপতি স্বৈরাচারী সুলতানা মল্লিক কর্তৃক বিদ্যালয়, ভূমি দখল, অর্থ আত্মসাৎ ও শিক্ষক কর্মচারীদের উপর অমানুষিক পৈশাচিক নির্যাতন এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক হয়রানি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, ম্যানেজিং কমিটি ও শিক্ষক- কর্মচারী আয়োজিত মানববন্ধনে বক্তারা সুলতানা মল্লিক কর্তৃক ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর চিতলমারী উক্ত বালিকা বিদ্যালয়ে তার অপকর্মের কথা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন, সহকারী শিক্ষক অর্পনা রানী গোলদার, আয়েশা আক্তার, নমিতা ব্রহ্ম, লাভলী মজুমদার, ফাতেমা খাতুন, মনিমোহন মন্ডল, মেমন গাইন, মোঃ রাজীব তরফদার, মোঃ মেত্তাউল রহমান তালুকদারসহ প্রায় পাঁচ শতাধিক ছাত্রী।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন ও সেনা ক্যাম্পে স্মারক লিপি প্রদান করেন।
ভোরের আকাশ/জাআ