শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়ামারায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। 

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় এবং মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের নেতৃত্বে বুধবার (৬ মে) দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, অপরাধ দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে চিহ্নিত অপরাধী ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ওসি মো. আশিকুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই পুলিশের এ ধরনের অভিযান চলমান রয়েছে। 

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে,রাষ্ট্রের শাসন কার্য স্বচ্ছ হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

ভোরের আকাশ/ র.ই

 


 

দেশীয় অস্ত্রমোল্লা আজাদ হোসেন

শেয়ার করুন: