শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের প্রতি বাংলাদেশ সরকারের আলাদা দৃষ্টি আছে: জেসমিন সুলতানা জুই

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোমিনুল কবির সিপারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।

মতবিনিময় সভায় সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই সাংবাদিকদের সঙ্গে একই সারিতে বসে আন্তরিক পরিবেশে উপজেলার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে  আলোচনা করেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারিক আব্দুল্লাহ বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

ফের পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে যাবে এনসিপি

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই বলেন, পিরোজপুরে প্রতি বাংলাদেশ সরকারের আলাদা দৃষ্টি আছেন। সংয় প্রধানমন্ত্রী 
নিজে পিরোজপুর উন্নয়ন নিয়ে জেলার সকল সংসদ সদস্যগনদের বৈঠক করেছেন। নাজিরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তারা নাজিরপুরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

ভোরের আকাশ/এম

জেসমিন সুলতানা জুঁই

শেয়ার করুন: