শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুর সদর হাসপাতাল

১০ বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শেরপুর জেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০ বেডের নিবিড় পরিচর্যা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১৪ জুন ) সকাল ১০টায় হাসপাতালটির সম্মেলন কক্ষে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, শেরপুরের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আইসিইউ ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) এ, কে, এম জহিরুল ইসলাম এবং শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। এছাড়াও জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ১০ বেডের এই আধুনিক আইসিইউ ইউনিটটি চালু হওয়ার ফলে এখন থেকে শেরপুরের মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য আর ঢাকা বা ময়মনসিংহে দৌড়াদৌড়ি করতে হবে না। 

স্থানীয় পর্যায়েই অত্যন্ত কম খরচে রোগীরা এই জরুরি ও লাইফ-সাপোর্ট সেবা পাবেন, যা জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি যুগান্তকারী মাইলফলক।

আরও পড়ুন

বগুড়ায় চারা রোপণ ও বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই আইসিইউ ইউনিটের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন কোনো সাধারণ রোগী সেবা থেকে বঞ্চিত না হন।

সভাপতির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং হাসপাতালের সেবার মান অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ভোরের আকাশ/ র.ই

কাজের উদ্বোধনডা. মো. সেলিম মিঞা

শেয়ার করুন: