শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহত

মোল্লাহাটে গ্রাহকের মৃত্যুর পর পরিবারের পাশে ওয়ালটন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
মোল্লাহাটে গ্রাহকের মৃত্যুর পর পরিবারের পাশে ওয়ালটন
মোল্লাহাটে গ্রাহকের মৃত্যুর পর পরিবারের পাশে ওয়ালটন

বাগেরহাটের মোল্লাহাটে কিস্তিতে ফ্রিজ কেনার পর সড়ক দুর্ঘটনায় ক্রেতা মো. ইনসান গাজীর মৃত্যুর ঘটনায় তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর পরিবারকে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে কিস্তিতে জমা দেওয়া ১২ হাজার টাকা তাঁর স্ত্রীকে ফেরত দেওয়া হয়েছে এবং বাকি ৩৮ হাজার টাকা প্রতিষ্ঠানের পাওনা মওকুফ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ওয়ালটন প্লাজা মোল্লাহাট শোরুমে নিহত ইনসান গাজীর স্ত্রীর হাতে জমাকৃত কিস্তির টাকা তুলে দেওয়া হয়।

নিহত মো. ইনসান গাজী উপজেলার গাড়ফা গ্রামের মো. মফজেল গাজীর ছেলে। তিনি ওয়ালটনের মোল্লাহাট শোরুম থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কিস্তিতে ক্রয় করেছিলেন। সম্প্রতি ট্রাকচাপায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর দুই শিশুসন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন তাঁর স্ত্রী।

বিষয়টি ওয়ালটন কর্তৃপক্ষের নজরে এলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে ফ্রিজের সম্পূর্ণ ক্রয়মূল্যের আর্থিক দায় থেকে পরিবারটিকে অব্যাহতি দেওয়া হয়।

এ কার্যক্রমে ওয়ালটন প্লাজা মোল্লাহাট শাখার সিনিয়র ম্যানেজার মো. জামাল শেখ এবং খুলনা এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. রাসেল সংশ্লিষ্ট ছিলেন।

ক্রেতার আকস্মিক মৃত্যুর পর তাঁর অসহায় পরিবারের আর্থিক দায়ভার লাঘবে ওয়ালটনের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: