শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্লকেড প্রত্যাহার, ঢাকা-উত্তরাঞ্চল যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের শাহাদাতপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনের দাবিতে প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় দাবী আদায়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর ফলে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে ১টা ১০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

যমুনা সেতু সুত্রে জানা যায়, যমুনা সেতু দিয়ে প্রতিদিন রাজশাহী ও রংপুর বিভাগের ১৮ জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে এই মহাসড়ক ব্লকেডের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জেজুতি ও সুজনা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। স্থায়ী ক্যাম্পাসের দাবীতে আমরা গত জুলাই মাস থেকে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবী মানছে না। যে কারণে বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই দাবীতে বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ ঘন্টা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে আমি শিক্ষার্থী এবং বিভিন্ন জায়গায় কথা বলেছি। রেলপথ যেন ব্লকেড না করা হয় এজন্য শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম। তারা আমার কথা শুনেছেন। আমি সব সময় যোগাযোগ রাখছি। সামনে একনেকের সভায় এবিষয়ে এজেন্ড আছে। আশা করি সমাধান হয়ে যাবে।

ভোরের আকাশ/এসএইচ

ব্লকেডপ্রত্যাহারসিরাজগঞ্জ

শেয়ার করুন: