শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ৭ অস্ত্রসহ অস্ত্রপাচার চক্রের এক সদস্য আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১০ জুন ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে ৭ অস্ত্রসহ অস্ত্রপাচার চক্রের এক সদস্য আটক
কক্সবাজারে ৭ অস্ত্রসহ অস্ত্রপাচার চক্রের এক সদস্য আটক

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ অস্ত্রপাচারকারি চক্রের এক সদস্যকে দেশিয় তৈরী ৭টি বন্দুকসহ আটক করেছে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ টিম।

সোমবার (৯ জুন) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

আটক আইয়ুব আলী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরলগ্রামের বাসিন্দা।
তবে অভিযানে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার বাসিন্দা মুহাম্মদ সাইফুল ইসলাম নামের এক যুবককে হেফাজতে নেওয়া হলেও তার বিরুদ্ধে ঘটনায় এখনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, রোববার সন্ধ্যায় মহেশখালী থেকে পান সরবরাহের আড়ালে গাড়ীযোগে সংঘবদ্ধ চক্রের সদস্যরা অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় র‍্যাব ও কোস্টগার্ড। পরে মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশনে র‍্যাব এ কোস্টগার্ডের একটি যৌথদল সড়কের উপর অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। ওই চেকপোস্টে তল্লাশীর এক পর্যায়ে মহেশখালী দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা থামানো হয়। পরে গাড়ীতে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী চালানো হয়।

এসময় অটোরিকশার পিছনে রাখা পান ভর্তি একটি বস্তা খুলে পাওয়া যায় দেশিয় তৈরী ৭ টি বন্দুক। এতে গাড়ীতে যাত্রী বেশে থাকা দুইজনকে সন্দেহজনক আটক করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

কক্সবাজার

শেয়ার করুন: