শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল চলাচল বন্ধ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় শনিবার দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় শত শত যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

২৪ জানুয়ারি, শনিবার, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী মালগাড়িটি আমনুরা স্টেশনের এলাকায় লাইনচ্যুত হয়। মোট ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা ট্রেনটির দুটি ওয়াগন রেললাইনের বাইরে চলে যায়।

আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে দুপুর ১টায় আমনুরা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর ফলে সম্পূর্ণ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল স্থগিত হয়ে পড়ে। এ রুটে নিয়মিত যাতায়াতকারী শত শত যাত্রী বিকল্প পথ খুঁজতে বাধ্য হন। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওঠানোর জন্য বিশেষ যন্ত্রপাতি ও কারিগরি দল মোতায়েন করা হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এ ঘটনায় কোনও তেল ছিটকে পড়ার বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাবাসী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমনুরা রেলের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওটানের জন্য কাজ চলমান রয়েছে। আশা করি, রাত ৮টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

ভোরের আকাশ/এনএস

চাঁপাইনবাবগঞ্জট্রেন দুর্ঘটনাট্রেন লাইনচ্যুত

শেয়ার করুন: