খুলনায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে খুলনা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি।
কর্মসূচিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি মহানগরের পাঁচটি থানা কমিটির নেতারাও অংশ নেন।
সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া ও সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সৌরভ হাওলাদার ও সদস্য সচিব মো. রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন ও সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী ও সদস্য সচিব আল আমিন সরদার রতন এবং খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসেন ও সদস্য সচিব মাসুম বিল্লাহসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া খুলনা মহানগরের পাঁচটি থানা, ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের নেতাকর্মীরা র্যালি ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা।
ভোরের আকাশ/জেআ