শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত নেতার মনোনয়ন বাতিল নিয়ে হট্রগোল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিক ইসুতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাছাই শেষে রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে ও বাইরে হট্রগোলের সৃষ্টি হয়। জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং বিক্ষোভ প্রদর্শন করে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও উপযুক্ত প্রমান জমা দেননি। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে (২ জানুয়ারি) শুক্রবার জামায়াত প্রার্থী সালেহীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারনে স্থগিত কররে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা জানায় জেলা রিটার্নিং কর্মকর্তা।

এদিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হলেও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট সুবিচার না পাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী। কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়ন জমা হয়। এরমধ্যে ২৬ টি বৈধ ঘোষণা করে জেলা রির্টার্নিং কর্মকর্তা।

ভোরের আকাশ/এসএইচ

কুড়িগ্রাম

শেয়ার করুন: