শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ বিএনপি নেতা ফজলুর রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ বিএনপি নেতা ফজলুর রহমান
তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ বিএনপি নেতা ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় অংশ নিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সন্ধ্যায় ভৈরব স্টেডিয়ামের জনসভার মঞ্চ থেকে মাইকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে অ্যাডভোকেট ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

ভোরের আকাশ/এনএস

অ্যাডভোকেট ফজলুর রহমানঅসুস্থবিএনপি

শেয়ার করুন: