শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বরকল্পন আবৃত্তিচক্রের ৫৫তম আবর্তনের সমাপনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ মার্চ ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরকল্পন আবৃত্তিচক্রের ৫৫তম আবর্তনের সমাপনী
স্বরকল্পন আবৃত্তিচক্রের ৫৫তম আবর্তনের সমাপনী

‘চিত্তে গাঁথা মুক্ত কথা’ এই স্লোগানে একঝাঁক তরুণ শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হলো ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’র ৫৫তম আবর্তনের কর্মশালা সমাপনী অনুষ্ঠান ‘কাব্যচারণ’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন। তিন মাসব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ‘কিংশুক’ ও ‘বনলতা’ দুটি আলাদা দলের মোট ১৬ জন তরুণ শিল্পী এতে অংশ নেন।

এদিন সন্ধ্যায় শিল্পীদের নান্দনিক পরিবেশনায় প্রাণ পায় ইট-পাথরের কঠিন শহর। শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও উপস্থাপনা শৈলীর প্রসার ঘটাতে দুই যুগেরও বেশি সময় ধরে স্বরকল্পন আবৃত্তিচক্র সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে।

কর্মশালায় জাতীয় পর্যায়ের স্বনামধন্য ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে-শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্বরকল্পন আবৃত্তিচক্রের সভাপতি শাহীদুল হক মিল্কী, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং দেশের আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৫৫তম আবর্তনের কর্মশালা সমাপ্তি হলো।

 

ভোরের আকাশ/মি

স্বরকল্পন আবৃত্তিচক্র আবর্তন

শেয়ার করুন: