শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ টহল জোরদার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

র‍‍্যাব- ৯ সিলেট এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেছেন, আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য সবার সাথে সমন্বিতভাবে কাজ করছে র‍‍্যাব। আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন উপজেলায় একজন অফিসারের নেতৃত্বে একটি টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের হাসননগরস্হ দূর্গাবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে এসব কথা বলেন তিনি।

তাজমিনুর রহমান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার অপরাধ ঠেকাতেও আমরা সজাগ দৃষ্টি রাখছি। পূজা উদযাপন সুষ্ঠও নিরাপত্তার জন্য গণমাধ্যমসহ সকল শ্রেণিপেশার মানুষের  সহযোগিতা প্রয়োজন। আমাদের একটি কন্ট্রোল রুমে একজন অফিসার দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের অপ্রত্যাশিত সংবাদ তাৎক্ষণিক আমাদের জানাবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে কাজ করছি।

এসময়  র‍‍্যাব ৯ সি পি সি ৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, দূর্গাবাড়ী পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ পরিমল কান্তি দে, চন্দ্রন চক্রবর্তী, সুবীর তালুকদার বাপ্টু, অমল চৌধুরী হাবলু, মিন্টু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

দুর্গাপূজা উদযাপনসুনামগঞ্জউৎসবমুখর পরিবেশ

শেয়ার করুন: