শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় আন্তঃজেলা চোর চক্রের নারীসহ ৫ সদস্য গ্রেপ্তার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত দুই দিনে আন্তঃ জেলা গরু চোর চক্রের ১ নারীসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার (১৭মার্চ)  ৬টি চোরাই গরুসহ  মো. কামরুল হাওলাদার ও সাইদুল আকনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে  ভাণ্ডারিযা উপজেলার ভিটাবাড়িয়া গ্রাম থেকে ৭টি এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠির  জোলাগাতি গ্রাম থেকে ৪টি সহ মোট  ১১ টি চোরাই গরুসহ  উত্তর ভিটাবাড়িয়া গ্রামের জাকির জোমাদ্দার এর ছেলে মো. শামীম জোমাদ্দার (২৭), কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মৃত ইংগুল উদ্দিন আকন এর ছেলে মো. বেলায়েত আকন (৫০), ভাণ্ডারিয়ার ভিটবাড়িয়া গ্রামের হারুন বয়াতির স্ত্রী  তাছলিমা বেগম (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা গরু চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

এ অভিযানের ফলে  পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলায় গরু চুরি কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তাররত্নেশ্বর কুমার মন্ডল

শেয়ার করুন: