শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ২ জুসের দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ট্যাংকেরপাড় এলাকায় দুটি ফলের জুসের দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে তাদেরকে জারিমানা করা হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।

অভিযানকালে দেখা যায়, নাফিস জুস এবং রকমারী জুস হাউস নামক ফল হতে বিভিন্ন ধরনের জুস তৈরির দুটো দোকানে অপরিচ্ছন্ন দই, বরফ ইত্যাদি দ্বারা জুস তৈরী করা হচ্ছিল।  প্রস্তুতকৃত জুস যথাযথভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করা হচ্ছিল না।  সর্বোপরি প্রতিষ্ঠান দুটো স্বাস্থ্যকর উপায়ে জুস তৈরি করছিল না।

এ প্রেক্ষিতে নাফিস জুস হাউসকে ১২ হাজার টাকা এবং রকমারী জুস হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেয়া হয়।  জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভোরের আকাশ/জাআ

জুসজরিমানা

শেয়ার করুন: