ভিডিএফের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি উজ্জ্বল, সম্পাদক নিশাত তামান্না

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নেত্রকোনার পূর্বধলার উজ্জ্বল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে ময়মনসিংহের নিশাত তামান্না ফারিয়া ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শেরপুরের আতিকুর রহমান আতিক কোষাধ্যক্ষ এবং মো. আরাফান আলী মিডিয়া ও জনসংযোগবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে উজ্জ্বল মিয়া ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাকারিয়া পেয়েছেন ২৪ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নিশাত তামান্না ফারিয়া ইসলাম ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহসভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে সোমা আক্তার ১০৬ ভোট এবং সহসভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে সাজ্জাদুল হাসান আলিফ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জামালপুরের মো. তারেকুল ইসলাম ৬৭ ভোট, কোষাধ্যক্ষ পদে শেরপুরের আতিকুর রহমান আতিক ৪৯ ভোট এবং মানবসম্পদ, প্রশাসন ও লজিস্টিকবিষয়ক সম্পাদক পদে জামালপুরের ইয়ামিন তাসমিন ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মিডিয়া ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে শেরপুরের মো. আরাফান আলী ১০৬ ভোট, পর্যবেক্ষণ, গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্পাদক পদে নেত্রকোনার মানসী নকরেক ১০৬ ভোট, নারী ও শিশুকল্যাণবিষয়ক সম্পাদক পদে নেত্রকোনার সাদিয়া ইফরান তৃষা ৫৩ ভোট এবং কার্যনির্বাহী সদস্য পদে ময়মনসিংহের মোছা. সুমাইয়া ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সভাপতি উজ্জ্বল মিয়া বলেন, ‘Your Trust, My Responsibility’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের সব স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।
নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত ফলাফল শিটের মাধ্যমে ভিডিএফের ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন। পাশাপাশি বিভাগের বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করে সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এগিয়ে নেবেন তাঁরা।
ভোরের আকাশ/সু.পা