শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

শাহরাস্তি বিএনপির সমাবেশে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, চেয়ার ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে ২১ নভেম্বর রাতে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমাবেশ শেষে বরাদ্দকৃত খাবারের প্যাকেট শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরিয়ানি নেওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

আয়োজক সূত্রে জানা যায়, সমাবেশ চলাকালে খাবারের জন্য নির্দিষ্ট পরিমাণ প্যাকেট প্রস্তুত করা হলেও শেষদিকে তা পর্যাপ্ত না থাকায় কয়েকজন নেতাকর্মীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সময় লেগে যায়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভোরের আকাশ/মো.আ.

চাঁদপুরসংঘর্ষবিএনপি

শেয়ার করুন: