শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে আন্তর্জাতিক মাদকপাচার চক্রের দুই সদস্য মাদকসহ আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে আন্তর্জাতিক মাদকপাচার চক্রের দুই সদস্য মাদকসহ আটক
কক্সবাজারে আন্তর্জাতিক মাদকপাচার চক্রের দুই সদস্য মাদকসহ আটক

কক্সবাজারে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হেরোইন সদৃশ্য মাদক উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ভোরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন উত্তর নুনিয়াছড়া এলাকার প্যারাবন ঘেঁষা সমুদ্রতটে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়ার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং অপরজন উখিয়ার মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক।

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা বিপুল পরিমাণ মাদক উত্তর নুনিয়াছড়া এলাকার সমুদ্রতটে বালির নিচে লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৩০ মিনিটে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে বালির নিচে লুকানো চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সমুদ্রপথে মাছ ধরার ট্রলার ব্যবহার করে অভিনব কৌশলে মাদকের বড় চালান দেশে এনে সরবরাহ করছিল।

 

ভোরের আকাশ/এনএস

কক্সবাজারইয়াবা

শেয়ার করুন: