পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর সাথে মতবিনিময় সবা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের উন্নয়ন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা ।
ভোরের আকাশ/ র.ই