শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ফেয়ারডিল ও স্ক্যাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টার সময় সলঙ্গা থানার হরিণচড়া গ্রামের ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৪) ও মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে মোঃ তহিদুল ইসলাম(৩৮)।

আরও পড়ুন

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে তিন টার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া গ্রামের ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কের সাথে খোলা জায়গায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহন কালে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং স্ক্যাফ সিরাপ মাইক্রোবাস যোগে বহন পূর্বক নিজেদের হেফাজতে রেখে ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো। পরে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সিরাজগঞ্জ, মাদক ব্যবসায়ী, গ্রেফতার

শেয়ার করুন: