শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি

দোহারে প্রবাসির বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকার দোহার উপজেলায় কাটাখালী কবরস্থান সংলগ্ন এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে পরিবারের কেউ হতাহত না হলেও বাড়িটির প্রায় লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, বৈদ্যুতিক মিটার শর্টসার্কিট অথবা ফ্রিজের কম্প্রেসার  বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। 

গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা।  মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক


জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাই প্রবাসী সেলিম (৪৪)। তাঁর পিতার নাম মৃত আবুল খায়ের। অগ্নিকাÐের সময় বাড়িতে সেলিমের স্ত্রী জুথি আক্তার (৩৫), ছেলে ইয়ামিন (১২), শিশু কন্যা সামিয়া (৫) এবং শাশুড়ি জবেদা বেগম (৫২) অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা দ্রæত ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান। তবে চোখের সামনেই পুড়ে যায় তাদের বসতঘর।


পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে সবমিলিয়ে তাদের আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ভয়াবহ এই অগ্নিকান্ডের পর পরিবারটি এখন খোলা আকাশের নিচে । ক্ষতিগ্রস্ত এই প্রবাসী পরিবারটিকে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/এনউব

আর্থিক ক্ষতি

শেয়ার করুন: