শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

মোঃ ইউনুছ আলী , কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩
কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোद्दার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন—অটোরিকশা চালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪) ও শাহানা বেগম (৩৫)। তারা সবাই সাতভিটা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাতভিটা গ্রাম থেকে আটজন যাত্রী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার পাতিলাপুর গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে যাদুপোद्दার এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদ পারভেজ জানান, বৃদ্ধ কপিল উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: