শিরোনাম
তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

কয়রায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ, বিপাকে ৩২ হাজার শিক্ষার্থী

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কয়রায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ, বিপাকে ৩২ হাজার শিক্ষার্থী
কয়রায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ, বিপাকে ৩২ হাজার শিক্ষার্থী

খুলনার কয়রা উপজেলায় ৩২ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা সোয়া প্রোটিন বিস্কুট বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। 

বিতরণ করা বিস্কুটের ভেতরের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া গেছে। অথচ একই বিস্কুটের বাইরের কার্টুনে মেয়াদ উল্লেখ করা হয়েছে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। এভাবে প্রায় ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট বিস্কুট শিক্ষার্থীদের মধ্যে বিতরণের অভিযোগ উঠেছে।

গত ৩ নভেম্বর থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব বিস্কুট বিতরণ শুরু হয়। গতকাল ১১ নভেম্বর দেয়াড়া, খেজুরডাঙ্গা ও শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুটের মজুত পাওয়া যায়। ভেতরের প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ২৫ এপ্রিল ২০২৬ উল্লেখ থাকলেও বাইরের কার্টুনে তা ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত লেখা রয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, বাইরের কার্টুনে মেয়াদ দেখে তাঁরা বিস্কুট বিতরণ করেছেন। ভেতরের প্যাকেটের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি তাঁদের আগে জানানো হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে এসব বিস্কুট বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সয়াবিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু প্যাকেটের মেয়াদের তারিখে ভুল থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজারের বেশি কার্টুন বিস্কুট ফিরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার বলেন, বিস্কুটের মেয়াদ নিয়ে সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানান, কয়রা উপজেলায় ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে সাত লাখের বেশি প্যাকেট বিস্কুট বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, মেয়াদোত্তীর্ণ খাবার শিশুদের খাওয়ানো হলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, বিষয়টি জানার পর শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: