শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের কারাদণ্ড

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের কারাদণ্ড
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হাজিপুর ইউনিয়নের লাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে দুজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইজারা বহির্ভূত স্থান থেকে বালু বহনকারী ছয়টি স্টিলের তৈরি বোট জব্দ করে নদীর পাড়ে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও নদী তীরবর্তী এলাকার ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ইজারা ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

ভোরের আকাশ/হ.র

কারাদণ্ড

শেয়ার করুন: