শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বগুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে জড়িতদের দেখা যায়নি।

রবিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ধারণা।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে তিনি নামফলকে কালি দেখতে পায়। এতেই তিনি নিশ্চিত হন যে, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভিতরে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে বোতলগুলো দাহ্য পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/জাআ

গ্রামীণ ব্যাংকশেরপুরঅগ্নিসংযোগ

শেয়ার করুন: