শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

হাইমচরে বেলা ১২টা পর্যন্ত তালাবদ্ধ ভূমি অফিস, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টা পার হলেও তালা ঝুলছে এমন চিত্র নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও ক্ষোভ নিয়ে ফিরে গেছেন।

​সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত জরুরি কাজ, খাজনা পরিশোধ, নামজারি ও মিসকেস সংক্রান্ত কাজে সকাল ৯টা থেকেই সেবাগ্রহীতারা অফিসের সামনে ভিড় করেন। কিন্তু বেলা ১২টা গড়িয়ে গেলেও প্রধান ফটক তালাবদ্ধ থাকায় কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা মেলেনি। দিনের পর দিন এমন অনিয়মে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

​ভোগান্তি নিয়ে আসা কাদির ও হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল ৯টা থেকে দাঁড়িয়ে আছি। জরুরি কাজে এসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাচ্ছি না। এ রকম অনিয়ম যেন এখানকার নিত্যদিনের চিত্র।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন অদ্ভুত অজুহাত দেখিয়ে বলেন, ‘আমি বিপদে আছি, তাই অফিসে যেতে পারিনি। তবে পথে আছি, আসতেছি। অফিসসহায়কও আসেনি, সে আমাকে জানায়নি।’

আরও পড়ুন

সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি

দায়িত্বে অবহেলার বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম জানান, ‘সরকারি নির্ধারিত অফিস সময়ের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ ও নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

​ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই ইউনিয়নের ভূমি অফিসে দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: