শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) ফরিদপুর সদর হাসপাতালে ‌এ কর্মসূচি পালিত হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে বেগম রোকেয়া, মেট্রন ও সিনিয়র স্টাফ নার্সের নেতৃত্বে একটি র‍্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ৯টা থেকে হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। 

এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগারওয়াল, ডা. মোস্তফা আরিফসহ হাসপাতালের কর্মরত নার্সরা।

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, নার্সিং মানবসেবার অন্যতম মহান পেশা। রোগীদের সেবা ও সুস্থতায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের উপর হামলা

বক্তারা আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। করোনাকালের মতো যেকোনো সংকটে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ান। তাদের ধৈর্য, ত্যাগ ও সহানুভূতিশীল আচরণ সমাজে প্রশংসিত।

ভোরের আকাশ/ র.ই

নার্স দিবসডা. গণেশ কুমার আগারওয়াল

শেয়ার করুন: