শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া প্রেসক্লাবে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

উওম দাস, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়া প্রেসক্লাবে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
কাপাসিয়া প্রেসক্লাবে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বিগত আওয়ামী ফ্যাসিবাদের পতনের ছাত্র জনতার আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর রোড প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক শফিকুল আলম সবুজ, আবু সাঈদ, খোরশেদ আলম, হাজী সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, সাইদুর রহমান রনি, তৌহিদুল ইসলাম মিন্টু, হাবিবুর রহমান শিপন প্রমুখ।

জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম মাস্টার।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: