শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ৮ অবৈধ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা আদায়

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত মোট ৮টি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে মোট ২৯,০০,০০০/- (উনত্রিশ লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে স্কেভেটর ব্যবহার করে ইটভাটাগুলোর রাউন্ড ভেঙে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক জনাব নাসরিন সুলতানাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযানকৃত ইটভাটাসমূহের তালিকা ও জরিমানার বিবরণ: ১. এমএনবি (MNB) ব্রিকস প্রোঃ হাজী নুর ইসলাম, মশান বাজার, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৪,০০,০০০/- টাকা

২. এসকেআর (SKR) ব্রিকস প্রোঃ সাইদুর ইসলাম, চুনিয়াপাড়া, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৪,০০,০০০/- টাকা

৩. এবি (AB) ব্রিকস প্রোঃ মোঃ শাহিন আলী, বলিদাপাড়া, মশান, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৫,০০,০০০/- টাকা

৪. ভাই ভাই ব্রিকস (VVB) প্রোঃ মোঃ হারুন অর রশিদ, মির্জানগর, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা

৫. এমআইএইচ (MIH) ব্রিকস প্রোঃ ইমাম আলামিন, বারখাদা, সদর, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা

৬. এএসএসবি (ASSB) ব্রিকস প্রোঃ মোঃ শামসুল আলম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা

৭. এএসএসবি (ASSB)-২ ব্রিকস প্রোঃ মোঃ শিহাবুদ্দীন, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা

৮. এনবিসি (NBC) ব্রিকস প্রোঃ মোঃ নজরুল ইসলাম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি. ব

ইটভাটায় অভিযান

শেয়ার করুন: