শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে শব্দদূষণ বন্ধে অভিযান, ৫ যানবাহনে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে সহায়তা করে নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

নারায়ণগঞ্জজরিমানাশব্দদূষণ

শেয়ার করুন: