শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৩৯ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা পাকার মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় আনুমানিক ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এরপর বুধবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের আরেকটি অভিযানে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

একই দিন ভোর ৪টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সেকু মার্কেট এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার পৃথক অভিযানে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনএ

 

ভোলা প্রেসক্লাবঅভিযানে

শেয়ার করুন: