চিতলমারীতে কাঁচাবাজারের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন কাঁচাবাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ ২৬) সকাল ১১টায় উপজেলা মাছবাজারে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে কাচাবাজারটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, চিতলমারী বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেবুব রাসেল, কোষাধ্যক্ষ মোঃ রাজু তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দ শিব্বির হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, বিএনপি নেতা মোঃ নোযাব আলী শেখ, এবং বিশিষ্ট ব্যবসায়ী অনিল কৃষ্ণ বাদল সাহা।
এছাড়া অনুষ্ঠানে অর্থায়নে ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাস্তবায়নে সহায়তা করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চিতলমারী। সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, চিতলমারী।
নতুন কাঁচাবাজারটির উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, যা প্রাণিসম্পদ ব্যবসা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দিবে।
এ প্রকল্পের মাধ্যমে চিতলমারী উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
ভোরের আকাশ/আ.র