শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া রাস্তার পাশে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিমনা-ব্রাহ্মণবাড়িয়া রাস্তার পাশে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সিমনা-ব্রাহ্মণবাড়িয়া রাস্তার পাশে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার সকাল ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দক্ষিণ পাশের জলাশয়ের তীরে কচুরিপানার স্তূপের ওপর একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়নে বিলের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহটি কচুরিপানার নিচে ফেলে রাখা হয়। দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে এবং পোকামাকড়ের আক্রমণের চিহ্ন রয়েছে।

শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম 'দৈনিক ভোরের আকাশ' এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে জানান, শুক্রবার সকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বিলের পাশে কচুরিপানার মধ্যে এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গলাকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ভোরের আকাশ/জাআ

গলাকাটালাশ উদ্ধার

শেয়ার করুন: