শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন দোকানে জরিমানা

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা।

ভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে সাহাব উদ্দিন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রাসেল স্টোরকে ২ হাজার টাকা, আমান উল্লাহ স্টোরকে ১ হাজার টাকা, আল মামুন স্টোরকে ১ হাজার ৫০০ টাকা এবং কবির স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি সতর্ক করে বলেন, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করে।

এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেলসহ কটিয়াদী মডেল থানার পুলিশের একটি চৌকস টিম ও কটিয়াদী ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযান পরিচালনায় সহায়তা করেন।

অভিযান পরিচালনা শেষে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা সংবাদ মাধ্যমকে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.র

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেয়ার করুন: