শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় পরিত্যক্ত বন্দুক উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটকের পাশের যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটকের পাশে যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে অস্ত্রটি কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব-১৫।

আরও পড়ুন

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘটনাস্থলে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রটির মালিকানা বা সেখানে লুকিয়ে রাখার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‌্যাব-১৫-এর অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: