শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান: ৩ মামলায় লক্ষাধীক টাকা অর্থদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আচরণবিধি লঙ্ঘন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এসব অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, গত ২ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী দায়ের করা এ মামলায় জনতার দলকে আচরণ বিধিমালার ১২৭(খ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

পরদিন ৩ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পরিচালিত অভিযানে আরও একটি মামলা দায়ের করা হয়। প্রতীক বরাদ্দের পূর্বেই নির্বাচনী বিলবোর্ড স্থাপন ও প্রচারণা চালানোর অভিযোগে বিএনপিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭(ক) বিধি অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ৪ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে সুন ফেং মেশিনারি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়ন ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। ভ্রাম্যমান আদালত অভিযানকালে বেঞ্চ সহকারী মো. আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালীগঞ্জমো. আল আমিন

শেয়ার করুন: