শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব সামনে কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য  দেন শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজ প্রমুখ।

বক্তারা বলেন, জাতিসংঘের এই কার্যালয় দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার পাশাপাশি সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অশ্লীলতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে। মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে খুন, ধর্ষণসহ গুরুতর অপরাধের বিচারেও প্রভাব ফেলতে পারে সংস্থাটি। এতে অপরাধ বাড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।

তারা অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে জাতিসংঘ ধর্মীয় অবমাননার ঘটনায় বরাবরই নীরব থেকেছে। এতে দেশে শাতিমদের পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মতে, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এই কার্যালয় স্থাপিত হয়। বাংলাদেশে এটি হলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।

সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়, নবীজি (সা:) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল এবং সরকার যেন স্পষ্টভাবে সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব প্রত্যাখ্যান করে সার্বভৌমত্ব রক্ষায় নিশ্চয়তা প্রদান করতে হবে।

ভোরের আকাশ/মো.আ.

কুড়িগ্রামপ্রতিবাদশিক্ষার্থীসমাবেশমানববন্ধন

শেয়ার করুন: