শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জীবননগর উপজেলায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কতৃক অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার বেলা ১১ টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত উপজেলার উথলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উথলী বাজার এলাকায় বেকারী, হোটেল, ঔষধ, সার ও বীজ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তদারকির সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় মো. আব্দুল কাদের এর প্রতিষ্ঠান যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা এবং অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় জাহাঙ্গীর আলম এর প্রতিষ্ঠান মেসার্স রানা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয় । 

অভিযানের সময় অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ের  বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি,মো. রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।

ভোরের আকাশ/ র.ই

 

জরিমানাসালমা জাহান নিপা

শেয়ার করুন: