শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মধ্যরাতে কাভার্ড ভ্যানে আগুন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহে নগরীতে পার্কিং করে রাখা কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ড ভ্যানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে পার্কিং করে কাভার্ড ভ্যানটি রেখে যায়। রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সীটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগছে। ফলে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকে থাকলে তা থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি আকুয়া বাইপাস সড়কের পাশে রেখে চালক ঘুমাতে গিয়েছিলেন। একসময় মানুষের হৈচৈ ডাকে চিৎকার শুনে তিনি বাইরে আসেন এসে দেখেন তার কাভার্ড ভ্যানটি জ্বলছে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি- নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবুও ঘটনাটির তদন্ত চলছে।

ভোরের আকাশ/জাআ

ময়মনসিংহকাভার্ড ভ্যানে আগুন

শেয়ার করুন: