আড়াইহাজারে ২ চোরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ চোরকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার তিলচন্দী বাজারে।
এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরেই তিলচন্দী বাজারে বিভিন্ন দোকানপাটে ছোট খাট চুরির ঘটনা ঘটে আসছিল। সর্বশেষ মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ওই বাজারের আমজাদের চা দোকানে একটি চুরির ঘটনা ঘটে।
পরদিন বুধবার সকালে সি সি টিভির ফুটেজ দেখে প্রথমে একই বাজারের ফার্ণিচার দোকানের কর্মচারী রিয়াজকে (১৮) শনাক্ত করে তাকে আটক রা হয়। পরে তার জবানবন্দী অনুযায়ি একই দোকানের কর্মচারী রেজাউলকে (২৪) আটক করে উত্তম মধ্যম দিয়ে থাানা পুলিশের হাতে তুলে দেয়।
এ সময় আটক রিয়াজের কাছ থেকে তিন পুড়িয়া গাঁজা ও উদ্ধার করে পুলিশ। আটক চোরেরা চুরির ঘটনাগুলোর সাথে সোহগ ও বাহারুল নামে আরো দুজন জড়িত বলে স্বীকার করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/জাআ